আজ আর কিছুই আসে না

আজকাল মস্তিষ্ক খুঁড়ে খাচ্ছে
কিছু স্মৃতি,
কিছু ভ্রুম,
কিছু বলা–না–হওয়া কথা।
চিন্তার করিডরে হাঁটে পুরোনো শব্দ,
দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে মুখগুলো—
যাদের নাম ভুলে গেছি,
কিন্তু অনুভূতি ভুলিনি।
মাথার ভেতর ট্রাফিক জ্যাম,
হর্ন বাজে অতীতের,
ভবিষ্যৎ সাইডে দাঁড়িয়ে—
চুপচাপ।
না,
আজ আর কিছুই মস্তিষ্কে আসে না,
সব ভাবনা ক্লান্ত হয়ে
নিজ নিজ কবর খুঁড়ে শুয়ে পড়েছে।
আমি শুধু বসে থাকি,
শূন্যতার দিকে তাকিয়ে—
আর শূন্যতা তাকিয়ে থাকে
আমার দিকে।
© মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
৭ই ফেব্রুয়ারি ২০২৬
লেখক নিবন্ধন নম্বর: 6383805489940
এই সাহিত্যকর্মটি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নিবন্ধিত।
লেখকের লিখিত অনুমতি ব্যতিরেকে এর যেকোনো অংশ ব্যবহার আইনত দণ্ডনীয়।
সৃজনশীলতাকে সম্মান করুন।
#কাব্য
ট্যাগ:
এই পোস্ট কি সহায়ক ছিল?
আপনার রেটিং:
লেখক সম্পর্কে

মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লেখক এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ
একজন বহুমুখী পেশাদার যিনি প্রযুক্তি এবং সাহিত্যের সমন্বয়ে অনন্য কাজ করছেন। তার লেখায় সমাজ, জীবন এবং মানুষের গভীর অনুভূতি প্রতিফলিত হয়।
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!